দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় একটি ফুলের টব ভাঙচুর হয় এবং জেলা প্রশাসনের এক অফিস সহকারী আহত হন।
রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ডিসি অফিসের দ্বিতীয় তলার বারান্দায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। মুখোমুখি হলে তাদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও চড়-থাপ্পড়ে রূপ নেয়।
ঘটনার সময় হাফেজ আজিজুল হক ডিসি অফিসের বারান্দায় থাকা একটি ফুলের টব দিয়ে প্রতিপক্ষকে আঘাতের চেষ্টা করেন বলে জানা গেছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা, ডিসির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য এবং উপস্থিত অন্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। তখন ধস্তাধস্তির মধ্যে জেলা প্রশাসনের অফিস সহকারী জনি (৩০) হাতে আঘাত পান।
ঘটনার বিষয়ে দুই পক্ষই ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, হঠাৎ করে এ ধরনের ঘটনায় উপস্থিত সবাই বিব্রত হয়েছেন। দায়িত্বশীল জায়গায় এমন আচরণ অনাকাঙ্ক্ষিত।
জে আই